নিউজটি শেয়ার করুন

বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা ফটিকছড়িতে

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার( ৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন এর সভাপতিত্বে রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা।

এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা খাইরুল বশর চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, মৎস্য সম্প্রসারণ অফিসার কামরুল মোস্তফা, একাডেমিক সুপারভাইজার আকরামুল হকসহ প্রশাসনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নেতৃবৃন্দরা।