নিউজটি শেয়ার করুন

বেটারীগলির বাসা থেকে বের হয়ে  ১দিন পরেও ফেরেননি বাদল মিত্র, সন্ধান চায় পরিবার

বেটারীগলির বাসা থেকে বের হয়ে  ১দিন পরেও ফেরেননি বাদল মিত্র

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বেটারীগলির বাসা থেকে বের হয়ে ১ দিন পরেও ফেরেননি বাদল মিত্র(৭১)। তার খোঁজ চেয়ে প্রশাসনসহ বিভিন্ন জনের দ্বারস্থ হয়েছে তার পরিবার।

বাদল মিত্রের গ্রামের বাড়ি পটিয়ার মুরালী ঘাটে। তিনি ঐ এলাকার মৃত সতিশ মিত্রের ছেলে।

বাদল মিত্রের নিখোঁজের বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী( জিডি নং৭৬৪ তাং ১২/০৯/২০২১) করেছেন তার মেয়ে জামাই উত্তম সিকদার।

জিডিতে উল্লেখ করা হয়, ১১ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টার দিকে বাদল মিত্র হাঁটতে বের হওয়ার কথা বলে বেটারী গলির বাসা থেকে বের হন। কিন্তু ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তিনি বাসায় ফেরেন নি।

বাসা থেকে বের হওয়ার সময় বাদল মিত্রের পরনে ছিল লুঙ্গি ও কালো চেকের সার্ট। তার গায়ের রঙ শ্যামলা। তার উচ্চতা আনুমানিক ৪ ফুট ১০ ইঞ্চি।

কোন স্বহৃদয় ব্যক্তি বাদল মিত্রের খোঁজ পেয়ে থাকলে ০১৮৩০১৫২৭২৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো পড়তে পারেন:

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here