নিউজটি শেয়ার করুন

বেপরোয়া গতির কাভার্ডভ্যানে কেড়ে নিল দুইজনের প্রাণ

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে কাভার্ডভ্যান চাপায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আনোয়ার হোসেন নামে একজন রিকশাচালক ও অন্যজন পথচারী। তবে পথচারীর নাম জানা যায় নি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নগরীর সাগরিকা মোড় এলাকায় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাচালক ও এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here