Site icon CPLUSBD.COM

বেলুনওয়ালার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু নিহত ; আহত সাত

রাজধানীর মিরপুরের রুপনগরে মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনের সামনে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বেলুন বিক্রেতা সহ আহত হয়েছেন আরো অন্তত ৭ জন৷

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রুপনগর আবাসিক এলাকার ১১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা শিশুরা হলেন- রমজান (8), নুপুর (৭), শাহীন (৯), ফারহানা (৬) ও অজ্ঞাত (৭)।

আহতরা হলেন- জান্নাত(২৫), জুবায়ের (৮), সাদেকুর (১০), নাহিদ (৭), জামিল (১৪), মরিয়ম (৮), অজ্ঞাত (৩০)।

মিরপুর পল্লবী জোনের এডিসি শাহেন শাহ্ মাহমুদ পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই চারজন মারা যান। হাসপাতালে আরেকজন মৃত্যুবরণ করেন। আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিরপুরের রূপনগর ১১ নম্বর সড়কে বেলুন বিক্রি করার একটি ভ্যানে হঠাৎই বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই ভ্যানের পাশে থাকা কয়েকজন শিশু ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতদের বয়স আনুমানিক ৮-১০ বছর।