নিউজটি শেয়ার করুন

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৫ দোকানিকে জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: আকবরশাহ থানার বিশ্বকলোনি ও পাঁচলাইশের ষোলশহর এলাকায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৫ দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এসব বিক্রেতাকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় বিশ্বকলোনি এলাকার ভাই ভাই এন্টারপ্রাইজ‌কে ৩ হাজার টাকা, এন আর গ্যাস সার্ভিসকে ১ হাজার টাকা, ষোলশহর এলাকার জা‌হিন এন্টারপ্রাইজ‌কে ৩ হাজার টাকা, সো‌হেল এন্টারপ্রাই‌জকে ৩ হাজার টাকা এবং খাজা স্টোর‌কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।