Site icon CPLUSBD.COM

বেশি দামে জীবাণুনাশক বিক্রি, চট্টগ্রামে ওষুধের দোকানকে জরিমানা

বুধবার চালানো অভিযানে এ জরিমানা করা হয় বলে জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান।

তিনি বলেন, অভিযানে হাজারি লেইনের সিকদার মেডিকেল হলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ব্যবসায়ীদের করোনাভাইরাস নিয়ে বিশেষ অবস্থার সুযোগে অনৈতিক ব্যবসা না করার অনুরোধ জানানো হয়।

এছাড়া নগরীর কাপ্তাই রাস্তার মোড়, কাজীর হাট, কামাল বাজার, খাতুনগঞ্জ, আকবর শাহ ও পাহাড়তলী এলাকায় পৃথক অভিযানে আরও ছয় প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাসানুজ্জামান জানান, নিত্যপণ্যের মূল্য তালিকা না রাখা এবং মেয়াদোর্ত্তীণ পণ্য রাখায় এসব জরিমানা করা হয়।