সিপ্লাস ডেক্স: বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার(১৬ অক্টোবর ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক খোকন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সুকুমার বৈদ্য।
প্রধান অতিথি ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি অরুন কান্তি মল্লিক। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. নারায়ন চন্দ্র মজুমদার।

মহান অতিথি ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. বাবুল চৌধুরী, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র বৈদ্য।
মূখ্য আলোচক ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অ্যাড. নিরঞ্জন কুমার চৌধুরী, বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি দোলন কান্তি দাশ, বৈদিক পরিষদ কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক লিটন বিশ্বাস।
রনধীর দে ও রিনিক পালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রবাল দত্ত, শিল্পী চৌধুরী, মাভৈঃ তারানাথ চক্রবর্তী, সজল দাশ, রাজীব দে শম্ভু, উৎপল দত্ত, রফি দাশ, রঞ্জন দত্ত, অ্যাড. সুজন পালিত, ব্যাংকার নারায়ণ কান্তি দাশ, বিকাশ চন্দ্র দে, ব্যাংকার শম্ভু দাশ, সুজিত চৌধুরী, শিবু আচার্য্য, শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, প্রান্ত আচার্য্য প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন থানা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে ব্যাংকার নারায়ন কান্তি দাশকে সভাপতি, রঞ্জন দত্তকে সাধারণ সম্পাদক খোকন দাশকে কার্যকরি সভাপতি ও বিকাশ দে-কে সহ-সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট তিন বছরের জন্য বৈদিক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ গঠন করা হয়।








