Site icon CPLUSBD.COM

বৈদ্যুতিক খুঁটি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়িতে প্রবাসীর লাশ উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: খুলশী থানাধীন জালালাবাদ সোসাইটির রূপসী হাউজিংয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে খোকন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খোকন ওই এলাকার আব্দুল খালেক মাঝির ছেলে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, আনুমানিক চারদিন আগে তাকে হত্যা করে কেউ বিদ্যুতের খুঁটির সাথে ঝুলিয়ে রেখেছে।

খুলশী থানার ওসি মো: শাহিনুজ্জামান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।