সিপ্লাস ডেস্ক: বৈষ্ণবপ্রবর শ্রী হরিপদ গোস্বামীর প্রথম মৃত্যুবার্ষিকী রবিবার(৫ সেপ্টেম্বর)। ২০২০ সালের এদিনে হরিপদ গোস্বামী পরিবার,পরিজন আত্মীয়-স্বজনকে শোকের সাগরে ভাসিয়ে হঠাৎ অকালেই বৃন্দাবন প্রাপ্ত হয়েছিলেন।
তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুর পর তাঁকে সমাধিস্থ করা হয় ১নং চসিক ওয়ার্ড উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট নিজবাড়ীতে।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৪ সেপ্টেম্বর রোজ শুক্রবার নন্দীরহাট নিজবাড়ীতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, পবিরারের পক্ষে থেকে মাঙ্গললিক কাজ ও পূজা বৈষ্ণব সেবাসহ নানা কর্মসুচির আয়োজন করা হয়েছে।
হরিপদ গোস্বামী ১৯৪৪ সালে ০২ মে চট্টগ্রামের মিরেসরাই উপজেলা তালবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালে ৫ই সেপ্টেম্বর নন্দীরহাট নিজবাড়ীতে বৃন্দাবন প্রাপ্তি হয়েছিলেন।
হরিপদ গোস্বামীর স্ত্রী, চার ছেলে,পুত্রবধু তাঁর আর্দশকে অনুসরণ করে বেঁচে আছেন।








