সিপ্লাস প্রতিবেদক: নগরীর ইপিজেড থানাধীন নেভাল এভিনিউ এলাকায় বোমার ভয় দেখিয়ে নগরের একটি বেসরকারি ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে আটককৃত তারিকুল ইসলামের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ( ১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
ইপিজেড থানার ওসি (অপারেশন) সাজিদ কামাল বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, বুধবার (৩১ মার্চ) বিকালে নেভাল এভিনিউ ট্রাস্ট ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। পরে র্যাব ও পুলিশ সন্ধ্যা ৬ টায় যৌথ অভিযানে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার কাছ থেকে বোমার মতো বস্তু জব্দ করা হয়েছে।
আটককৃত তারিকুল ইসলাম কক্সবাজারের মফিজুর রহমানের ছেলে।

