নিউজটি শেয়ার করুন

ভোলায় সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃত যুবক রিমান্ডে

ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষের ঘটনার মামলায় আরও যুবককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

পুলিশ জানায়, সংঘর্ষের ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে বুধবার রাতে পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে আলামিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গতকাল তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক শরীফ মো. সানাউল হক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফেসবুকে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত ২০ অক্টোবর বোরহানউদ্দিনের ঈদগাহ মাঠের সমাবেশে জনতা-পুলিশ সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় পুলিশ অজ্ঞাত ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলো।