কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে মাটি ভরাটকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ মুরাদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মে) রাত সাড়ে দশটায় উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মুরাদ উপজেলার ৪ নং ওর্য়াডের বাড়ির মৃত মোহাম্মদ রহিম আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে মুরাদ ও স্থানীয় যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাগরের সঙ্গে জমিজমার বিরোধ ও মাটি ভরাটকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে মুরাদকে আহত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আওরঙ্গজেব বলেন, দু’পক্ষের মারামারির ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।








