নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে অংকুর খেলাঘর আসর এর প্রতিষ্ঠাতা কমরেড সুনীল চক্রবর্তী স্মরণ সভা

সিপ্লাস ডেস্ক: বোয়ালখালীর অংকুর খেলাঘর আসর এর প্রতিষ্ঠাতা কমরেড সুনীল চক্রবর্তী স্মরণে রবিবার(৯আগষ্ট) পশ্চিম শাকপুরা শ্রী অরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠ মিলনায়তনে অংকুর খেলাঘর আসর এর সভাপতি নন্দন চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন কমরেড সুনীল চক্রবর্তী ছিলেন একজন খেলাঘর নেতা, একজন শিক্ষক নেতা, একজন বিজ্ঞানমনস্ক প্রগতিশীল চিন্তার মননশীল অনন্য অসাধারণ মানুষ। শিক্ষক ও ছাত্রদের অধিকার আদায় আন্দোলনের বলিষ্ঠ ভূমিকার কথা উল্লেখ করেন কয়েকজন শিক্ষক নেতা।দেশ-জাতি-সমাজের কল্যাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। আমৃত্যু লালন করেছেন অসাম্প্রদায়িক, প্রগতিশীল চিন্তাচেতনা।

কমরেড সুনীল চক্রবর্তীর পরিবারের সদস্যদের মর্মস্পর্শী বক্তব্যে স্মরণসভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

তাঁর ছোট ভাইয়ের ছেলে সৈকত চক্রবর্তী বলেন, জেঠুকে হারানোর বেদনা বর্ণনা করার ক্ষমতা আমাদের নেই। এত তাড়াতাড়ি জেঠু্কে নিয়ে স্মরণসভায় কথা বলতে হবে সেটি কল্পনায়ও ছিল না।

আসরের সাধারণ সম্পাদক পুলক চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শাকপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান মোনাফ, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি তাপস চক্রবর্তী, অংকুর খেলাঘর আসর এর সুবর্ন জয়ন্তী ও সম্মেলন প্রস্তুতি পরিষদের কো-চেয়ারম্যান বিজয় শংকর চৌধুরী, আসরের সাবেক সভাপতি বাবুল বিশ্বাস, সুবর্ন জয়ন্তী ও সম্মেলন প্রস্তুতি পরিষদের কো-চেয়ারম্যান ও সাবেক সভাপতি প্রকৌশলী সনত্ কমার চৌধুরী, শাকপুরা ইউনিয়ন পরিষদ সদস্য বিধুভুষণ দাশ, আসরের সাবেক সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অলক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম-সম্পাদক সনাতন চক্রবর্তী বিজয়, প্রধান শিক্ষক লিটন চৌধুরী, মানস রঞ্জিনী সমিতির যুগ্ম-সম্পাদক বাবলা চৌধুরী, আসরের সহ সভাপতি সঞ্জয় রায়, নেছারুল হক, সম্পাদক দীপেন চক্রবর্তী ও সৌমিত্র চৌধুরী।