নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে পশ্চিম শাকপুরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৯ পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ৬০ বান্ডিল টিন বিতরন করেছেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদুল হক।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ খোকনের সার্বিক সহযোগীতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের হাতে টিন তুলে দেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহেদুল হক।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ সোহেল, মোঃ ইসকান্দর, মোঃ সুমন, মোঃ মোমিন, আব্বাস, তহিদ, জামাল, মোঃ এরশাদ, মোঃ রানা, মোঃ মনির, মোঃ আনাস, নুর মোহাম্মদ, জসিম, নেজাম, কানু, সৃজন, জাবেদ, ইকবাল, সেলিম, রহিম ও মনিক প্রমূখ।

ক্ষতিগ্রস্থদের টিন বিতরনে আলহাজ্ব মোঃ জাহেদুল হক বলেন,যতদিন বেচে আছি দুঃস্থ ও অসহায় মানুষের সেবা করে যাব ইনশাআল্লাহ, গ্রামের যে সকল শ্রদ্ধেয় মুরব্বীগন এবং যুবক ভাইয়েরা আমার দেয়া টিন বিতরনের জন্য কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই ।

দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাড়ানোর জন্য ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি মোঃ জাহেদুল হক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিকট দু হাত তুলে দোয়া করেন ।

প্রসঙ্গত,গত ২৫ জানুয়ারী,বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরায় জামশেদ মুন্সির বাড়িতে অগ্নিকান্ডে ১৯টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়।