নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে অগ্নিদগ্ধ হয়ে গৃৃহবধুর মৃত্যু

বোয়ালখালীতে অগ্নিদগ্ধ হয়ে গৃৃহবধুর মৃত্যু
ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামে অগ্নিদগ্ধ হয়ে শিল্পী নন্দী (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার হরিমোহন নন্দীর বাড়ির পরিমল নন্দীর স্ত্রী।

মঙ্গলবার (৫ অক্টোবর) সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

সোমবার দুপুরে পূজার আসনে মোমবাতি জ্বালাতে গিয়ে অসাবধানতাবশত তার শরীরে আগুন লেগে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।

বোয়ালখালী থানার এসআই মোস্তফা কামাল বলেন, ‘দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের সদস্যরা বলেছেন আসনে পূজা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিল্পী নন্দীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here