বোয়ালখালীতে মহান শহিদ দিবস ও আন্তাজার্তিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১টি মিনিটে প্রথমে বোয়ালখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম,উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম,মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম । এর পর বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয় । পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ , ছাত্রলীগ, বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতি,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্টী,খোঘর বোয়ালখালী উপজেলা কমিটি, দিশারী খেলাঘর আসর, পূর্বাশা খেলাঘর আসর , বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ, গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , সামাজিক সাংষ্কৃতিক সংগঠন সমুহ । বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত মহান শ,হিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ ।
উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম,মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বোরহান উদ্দিন এমরান,ত্রান ও সমাজ কল্যান সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর,সহ সভাপতি রেজাউল করিম বাবুল, মুক্তিযোদ্ধা হারুন মিয়া, পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন , শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম,কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শেফু ।








