Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী বাবুল আটক

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে দেশীয় তৈরি এলজি অস্ত্রসহ মোঃ বাবুল প্রকাশ কিরিচ বাবুল (৪২) নামের এক যুবকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব চরনদ্বীপ ইমাম উদ্দিন বাড়ির ঘর থেকে আটক করা হয়। আটকৃত বাবুল উপজেলার পূর্ব চরনদ্বীপ এলাকার ইমাম উদ্দিন বাড়ির মোঃ মোজাফ্ফর আহমদের ছেলে।

অভিযান পরিচালনাকারী থানার এসআই সুমন কান্তি দে বলেন, সংগীয় ফোর্স সহ মোবাইল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বসতঘর হতে চিহৃিত সন্ত্রাস কিরিচ বাবুলকে আটক করে এসময় তার হেফাযত থাকা একটি দেশীয় তৈরি এলজি যা কাঠের বাটসহ লম্বা সাড়ে ২৯ ইঞ্চি যাহাতে ট্রিগার বিদ্যমান, তিনটি নীল রংয়ের বন্দুকের কার্তুজ ও ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, আটককৃত বাবুলের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।