বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে মোঃ হারুন অর রশিদ (৪৫) নামে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও মোঃ সাইদুল আলম নামের ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে রাঙ্গামাটির দূর্গম এলাকা থেকে হারুনকে ও আপুল আহমদের টেকের কুতুববাড়ি হতে সাইদুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হারুন অর রশিদ (৪৫) উপজেলার ঘোষখীল এলাকার এখলাছুর রহমানের ছেলে ও মোঃ সাইদুল আলম উপজেলার পশ্চিম গোমদন্ডীর আপেল আহমদের টেক এলাকার কুতুববাড়ির মৃত আবুল বশরের ছেলে।
থানা সূত্রে জানা যায়,এসআই প্রদুৎ ঘোষ চৌধুরী, এএসআই পেয়ার উদ্দিন, এএসআই আনিসুজ্জামান, এএসআই সাহিদুল ইসলাম সংগীয় ফোর্স সহ অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার দূর্গম এলাকা হতে এবং ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি বোয়ালখালী থানা এলাকা হতে ০১টি জিআর সাজা, ০১ টি সিআর সাজা পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, গ্রেপ্তারকৃত মো. হারুন অর রশিদ ও সাইদুল আলমকে আজ (শুক্রবার) কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।








