নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৫টি বসত ঘরসহ ১০ পরিবারের আবাস।

বৃহস্পতিবার ( ২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌর সদরের মুন্সিপাড়া নবীদুর রহমানের বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থরা হলেন, মো. আলতাফ, মো.ইসমাইল, মো. ফরিদ, কামাল ও জোহরা বেগম।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রূপক কান্তি সরকার বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেন তিনি।

এবিষয়ে স্থানীয় কাউন্সিলর শেখ মোঃ আরিফ উদ্দিন (জুয়েল) বলেন, বলেন, অগ্নিদূর্গতদের ক্ষতি পুষিয়ে দেয়া কারো পক্ষে সম্ভব নয়। আমি তৎক্ষনিক রাতে খাবার ব্যবস্থা ও পরবর্তীতে পৌরসভার পক্ষ হতে খাদ্যসামগ্রী বিতরন করা হবে।

তিনি আরো বলেন, দূর্গতদের প্রতি সহানুভুতিশীল হয়ে দুঃসময়ে বিত্তবান লোকজন এগিয়ে এলে দূর্গতরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবে।