বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ৬ দোকানঘর ভস্মীভূত হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় আবু বক্কর ছিদ্দিকীর কাগজের গোডাউন, আব্দুল কন্ট্রাক্টরের দোকান, বজল সওদাগরের দোকান, আমীর হোসেনের ফার্নিচার দোকান, আকতার হোসেনের ফাইপ ফিটিংসের দোকান ও নুরুল ইসলামের কসমেটিকের দোকান পুড়ে গেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নুরুল আবেদীন জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন।
এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।








