Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে আগুনে পুড়ল ১৬ টি ঘর

সিপ্লাস ডেস্ক: বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পশ্চিম কধুরখীলের রিভার ভিউ সংলগ্ন রহিম বক্স মাঝির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৬ টি ঘর।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ক্ষতিগ্রস্থরা হলেন- আবদুল করিম, ফজল করিম, আবুল কালাম, হাসিনা বেগম, শাহনাজ আকতার, আবদুর রশিদ, শামসুল আলম, আনোয়ার হোসেন, আবু জাফর, আবদুল কাদের, আবদুল হামিদ, আবু সৈয়দ, আবদুর রাজ্জাক, রোকন উদ্দিন, খোকন, কামাল হোসেন।

স্থানীয় পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান জানান, আনোয়ার হোসেনের ঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মুহুর্তেই ওই ঘরসহ পার্শ্ববর্তী ঘরে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে রাস্তা সরু হওয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছতে তাদের সময়ক্ষেপণ হয়। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে স্থানীয়রা জানান।