বোয়ালখালী উপজেলায় পশ্চিম গোমদন্ডী অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে নুরুল আজিম নামের একজনের মৃত্যু হয়েছে। বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী পৌর এলাকা ৮নং ওয়ার্ডে হাজী কোরবান আলী সওদাগরের পুরাতন বাড়ীতে এ ঘটনা ঘটে।
৬ ডিসেম্বর রাত ১২ টার দিকে ঘরের বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয় বলে এলাকা বাসী জানান। আগুনে দিশেহারা হয়ে নিহতের স্ত্রী ঘর থেকে বাহিরে এলেও ঘুমে বিভোর থাকায় বাইরে আসতে পারেনি নিহত নুরুল আজিম।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়: আগুনের লেলিহান শিখা দেখলে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়া হয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে প্রায় কয়েকটি ঘর আগুনে ভুষ্মীভূত হয়।








