বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) পূর্ব শাকপুরা দায়রা শাখার উদ্যোগে ৭ম বারের ন্যায় এবার ও গরীব ও দুস্থ ৭০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও চাউল বিতরন করা হয়। শনিবার (৯ মে) বিকেলে সামাজিক দুরত্ব বজায় রেখে উত্তর শাকপুরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থেকে শুরু করে এ সামগ্রী ঘরে ঘরে পৌছিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি আবদুস ছালাম, দারোত তালিম সম্পাদক হাফেজ মাওলানা হারুনুর রশিদ, পূর্ব শাকপুরা শাখার সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন মাস্টার, স্থানীয় ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক, কামাল উদ্দিন,সাংবাদিক ইয়াছিন চৌধুরী প্রমূখ। পূর্ব শাকপুরা দায়রা শাখার সভাপতি মোঃ শাহাদাত হোসেন মাস্টার বলেন,বিশ্বব্যাপী করোনার ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। আমাদের দেশেও মরণঘাতি করোনার আক্রমণ বাড়ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার দূর্যোগে সরকারের পাশাপাশি এই সংগঠন ৭০টি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই সময়ে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরো বলেন, এই উপহার সামগ্রী দেয়ার মালিক আল্লাহ, আমরা শুধু মাধ্যম। যতোদিন করোনা ভাইরাসের মহামারি থাকবে ততোদিন আমরা পর্যায়ক্রমে উপহার সামগ্রী দেয়ার চেষ্টা করব। বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি আবদুস ছালাম বলেন, এরকমের কাজ করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শুকরিয়া জানাই। আমরা অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছি এবং এধরনের দূর্যোগকালীন সময় আমরা তথা দরবার শরীফ অসহায় মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। খাদ্য সামগ্রী বিতরনের আগে দারোত তালিম সম্পাদক হাফেজ মাওলানা হারুনুর রশিদ এলাকার ও দেশবাসীর জন্য এই মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।








