বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর দুইজনের আপিলও খারিজ করা হয়েছে। আপিল বিভাগে গিয়েও প্রার্থিতা ফিরে পেলেন না বর্তমান মেয়র আবুল কালাম আবু ও তার ছোট ভাই মোঃ ইদ্রিস।
দুই মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বহাল রয়েছে নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং অফিসার নাজমুন নাহার বলেন, মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১২টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র বৈধতার আপিল খারিজ করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত একক বৈধ প্রার্থী হিসাবে মেয়র পদে জহুরুল ইসলাম রয়েছে বলে জানান তিনি।
মেয়র প্রার্থী আবুল কালাম আবু বলেন, প্রার্থিতা ফিরে পেতে আমি উচ্চ আদালতে আপিল করব এবং বৈধ প্রার্থী হয়েই নির্বাচনে অংশ নেব ইনশাল্লাহ।

