বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে ২শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মানবকল্যাণ সংগঠন সারোয়াতলী আলা হযরত রহঃ স্মৃতি সংসদ।
শুক্রবার (১৬ এপ্রিল) গ্রামের অসহায় মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, রবিউল হোসাইন সিদ্দিকী, নাজিম উদ্দিন মাস্টার, তৌহিদুল ইসলাম, দিদারুল ইসলাম সওঃ,ফারুক, রাশেদুল ইসলাম ইফতি, মিরাজ হোসেন, ইশতিয়াক, মনজুরুল ইসলাম সোহেল, আকবর, সাগর, নুরুল হুদা সিকদার,ফাহিম, সালা উদ্দিন কাদেরী, সজীব, মিজানুল ইসলাম সোহেল, কফিল উদ্দিন, সুজন মিয়াজী, কাউছার, মহিউদ্দিন, মাহাফুজ প্রমুখ।
এছাড়াও সংগঠনের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি রবিউল হোসাইন সিদ্দিকী বলেন, করোনা ভাইরাস এর কারণে বাংলাদেশের অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে। বাংলাদেশের এই খারাপ সময়ে আমাদের নিজ এলাকা সংগঠনের সদস্যের উদ্যোগে করোনা ভাইরাস এর কারণে অসহায় হয়ে পড়া ২শত পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ রকম মানবিক কাজে সংগঠন প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ।
সংগঠনের সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম ইফতি বলেন, সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগীতায় গরীব ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছে আ,লা হযরত রহঃ স্মৃতি সংসদ ।
তিনি আরো বলেন,মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ ও পবিত্র মাহে রমজানে ভালোভাবে -ইফতার করতে অসহায়দের সহযোগিতায় অবদান রাখতে এই সংগঠনটির ক্ষুদ উদ্যোগ। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি রোজাদারদের নিকট দোয়া কামনা করেন।








