বোয়ালখালী প্রতিনিধিঃ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চরখিজিরপুর শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) উপজেলার চরখিজিরপুর এলাকায় আনন্দ শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির নেতা বেলাল উদ্দীন রোকন। বক্তব্য রাখেন আল্লামা এমদাদুল হক সায়ীফ, হাফেজ ক্বারী আল্লামা ইলিয়াস শাহ, কামরুল আলম নকীব, মাওলানা ইব্রাহীম আলী আনসারি, নাছির উদ্দীন দুলাল, আহমদ আলী, মোজাম্মেল হক প্রমুখ।
হাজার হাজার ধর্মপ্রাণ জনসাধারণ এতে অংশগ্রহন করেন।
এ সময় বক্তারা বলেন, দয়াময় আল্লাহ তাঅলার সম্পর্ক ও বন্ধনে অপরিহার্য্য অবলম্বন হিসেবে সর্বগুণ-সর্বজ্ঞান-সর্বকল্যাণের উৎস রূপে দুনিয়ায় আল্লাহতাআলার মহাসত্তার পবিত্র নুর প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমন সত্য-জীবন ও মানবতার অতুলনীয় মহা ঈদ ঈদে আজম।
ঈদে আজম পবিত্র কলেমার ভিত্তিতে রেসালাত কেন্দ্রিক তাওহীদ ভিত্তিক যে ঈমানী সত্তা ও জীবনের ভিত্তিতে বস্তুর উর্ধ্বে যে মুক্ত স্বাধীন মানবসত্তা দান করেছে এবং মুক্ত মানবতার যে কল্যাণময় দুনিয়া দান করেছে, বিভিন্ন বাতিল-জালেম অপশক্তি তা বিনষ্ট ও উৎখাত করে কূফরিয়াত ও হায়ওয়ানিয়াতের আঁধার জীবন ও রূদ্ধ দুনিয়া কায়েম করেছে

