বোয়ালখালী কানুনগোপাড়া সড়ক উন্নয়ন কাজে বালি সরবরাহকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আতিকুল ইসলাম (৩৫) নামের এক ঠিকাদার আহত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাজির হাট এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম সারোয়াতলী এলাকার জৈনিক নুরুল ইসলামের পুত্র আহত আতিকুল ইসলাম চলমান কানুনগোপাড়া সড়ক সংস্কার কাজে বালি সরবরাহ করে আসছিলেন। শুক্রবার সকালে তার লোকজন বালি ফেলতে গেলে হঠাৎ চিহ্নিত কিছু সন্ত্রাসী বাঁধার সৃষ্টি করতে থাকে। খবর পেয়ে আতিক নিজেই ঘটনাস্থলে উপস্হিত হয়ে এর কারণ জানতে চাইলে সেখানে পূর্বে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা রড ও ছোড়া দিয়ে এলোপাতারী আঘাত করতে থাকে। এ সময় তার আত্ন চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থল ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসি ছুরিকাঘাতে আহত আতিকুল ইসলামকে উপজেলা হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে আহত আতিকুল ইসলাম বাদী হয়ে উপজেলার ছনদন্ডি গ্রামের আহমদ মিয়ার পুত্র শওকত আলম(৩৫) ও মোহাস্মদ আলীর পুত্র মোঃ রাশেদুল হাসান সহ দু’জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেন।
এ নিয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ (পিপিএম) বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হবে।








