বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীর উপজেলা প্রশাসনের উদ্যােগে বোয়ালখালী পৌরসভা এবং ফায়ার সার্ভিস স্টেশনের সহায়তায় করোনাভাইরাস প্রতিরোধে ছিটানো হচ্ছে জীবাণুনাশক পানি।
সোমবার ( ৩০ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, স্থানীয় ফায়ার ডিফেন্স এর স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, নভেল করোনা ঠেকাতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কীটনাশক পানি ছিটানো হচ্ছে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে প্রত্যেকেই সতর্কতার অংশ হিসেবে মুখে মাস্ক ব্যবহার করা, কোন কিছু খাবার আগে অবশ্যই সাবান অথবা জীবাণু নাশক ঔষধ দিয়ে হাত মুখ ভালো ভাবে পরিস্কার করা ও সামাজিক দুরত্বের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।

