নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে একাধিক মামলার আসামী ও প্রতারক গ্রেফতার

 বোয়ালখালী প্রতিনিধিঃ  বোয়ালখালীতে একাধিক মামলার আসামী ও প্রতারক চক্রের মূল হোতা রাজেন দাশকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ। আটক রাজেন দাশ ঐ এলাকার নির্মল কান্তি দাশের ছেলে।

১১ নভেম্বর বুধবার পুলিশের বিশেষ অভিযানে উপজেলার পূর্ব ধোরলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরীফ উদ্দিন, এসআই নেছার আহমেদ, এসআই মোঃ ওমর ফারুক, এসআই সালামত উল্লাহ্, এএসআই সাহিদুল, এএসআই সামছুদ্দোহা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চলাকালে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও কোটি কোটি টাকা প্রতারণাপূর্বক আত্মসাৎকৃত আসামী রাজেন দাশকে গ্রফতার করতে সক্ষম হন।

থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বলেন, আসামী রাজেন দাশ একজন প্রতারক। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন উপজেলায় একাধিক মামলা রয়েছে এবং চারটি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামী। আমরা আসামীকে গ্রেফতার করেছি এবং আদালতে সোপর্দ করেছি।