Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে মোশারফ হোসেন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোশারফ হোসেন চকরিয়া উপজেলার বশির আলমের পুত্র।

শনিবার ( ১৮ জুলাই) সকালে উপজেলা আরকান সড়কের আপেল আহমদের টেক হতে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত মোশারফ হোসেন বোয়ালখালী উপজেলা সদরে কার্পেন্টারের কাজ করত। সম্পত্তির বিরোধে ফুফাতো ভাই জমির উদ্দিন খুন করেছে মামাতো ভাই মোশারফ হোসেন (২০)কে।

শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে হত্যাকারীসহ অন্যান্যরা লাশটি আরাকান সড়কের আফেল আহমদের টেকে ফেলে যায়। অপরদিকে হত্যাকারী মো. জমির উদ্দিন নিহতের সাথে সহকারী হিসেবে কাজ করত বলে জানা গেছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, সম্পত্তির বিরোধে ১৬ জুলাই পরিকল্পিতভাবে মোশারফ হোসেনকে হত্যা করা হয়।

হত্যার পর লাশটি বিভিন্নভাবে গায়েব করতে চেয়েও ব্যর্থ হন মো. জমির উদ্দিন ও তার সহযোগীরা। শেষে লাশটি আপেল আহমদের টেকে ফেলে যায়। এব্যাপারে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মূল হত্যাকারীসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।