বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী সিএনজি অটোরিকশা ও অটো টেম্পু হালকা মালিক- চালক কল্যাণ সমবায় সমিতি ও চট্টগ্রাম জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের ২৪০ জন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
রবিবার (১০ মে ) বিকেলে সাংসদ মোছলেম উদ্দিন আহমদের পক্ষে ২৪০ জন পরিবহন শ্রমিকদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী সিএজি অটোরিকশা ও অটো টেম্পু হালকা মালিক- চালক কল্যাণ সমবায় সমিতির সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক মোঃ ইদ্রিস, সাংবাদিক ইয়াছিন চৌধুরী প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, করোনা পরিস্থিতি সরকারের নির্দেশনায় পরিবহন সেকটর বন্ধ হয়ে যায়। আর এই কারণে এই মাধ্যমে কর্মরত শ্রমিকরা বেকার হয়ে পড়ে। তাই দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং কর্মহীন পরিবহন চালক ও হেলপারদের মুখে একটু হাসি ফুটানোর জন্য মাননীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ এর পক্ষে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

