নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রেস ব্রিফিং

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত ১২টি দল নিয়ে প্রথমবারেরমত এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী আগামী ২৩ জানুয়ারী কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে উপজেলা পরিষদের অপরাজিতা সভাকক্ষে প্রেস ব্রিফিং করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আছিয়া খাতুন জানান, দুপুর ২,৩০মিনিটে বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের উদ্বোধন করবেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির মহাসচিব এস. এম. শহীদুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব জহুরুল ইসলাম জহুর, আলী আকবর, হারুনুর রশিদ বাবলু, মিডিয়া উপ কমিটির চেয়ারম্যান চৌধুরী লোকমান ও সদস্য সচিব সেকান্দর আলম বাবর সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ২৩ জানুয়ারী বেলা আড়াইটার সময় কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম-৮ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে পশ্চিম গোমদণ্ডী বনাম চরণদ্বীপ। এ টুর্ণামেন্টে উপজেলার ১২ দল ৪টি গ্রুপে অংশ নিয়েছে। উপজেলার তিনটি মাঠে পর্যায়ক্রমে লীগ পর্যায়ের খেলা, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলা পরিচ্ছন্ন ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছন আয়োজক কমিটি।