বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন নগর বিএনপির আহবায়ক সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ এরশাদ উল্লাহ।
বুধবার (৫ মে) বিকেলে শাকপুরা ইউনিয়নে আলহাজ্ব মোঃ এরশাদ উল্লাহর পক্ষে ২শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা ছাত্রদলের সাবেক সফল সাধারন সম্পাদক ও সাবেক বিএনপির প্রচার সম্পাদক সরোয়ার আলমগীর।
ত্রাণ বিতরণের সময় সরোয়ার আলমগীর বলেন, করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী ত্রাণ বিতরণ তৎপরতা চালাচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। লকডাউনের কারণে দুর্ভোগে পড়া দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ত্রাণ সামগ্রী বিতরণ করতেছে তার অংশ হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও নগর বিএনপির আহবায়ক সদস্য, সাবেক যুগ্ন আহবায়ক ও চট্টগ্রাম ৮ আসনের গনমানুষের নেতা আলহাজ্ব মোঃ এরশাদ উল্লাহর পক্ষে শাকপুরা ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন,এই মহামারী যতদিন থাকবে আলহাজ্ব এরশাদ উল্লাহ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহয়তা অব্যাহত থাকবে এবং এ সংকট যতদিন থাকবে ততোদিনই বিএনপির নেতাকর্মীরা করোনায় কর্মহীনদের পাশে এভাবেই থাকবে, ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন,দক্ষিনজেলা যুবদলের যুগ্ন সম্পাদক মোহাম্মদ শরীফ, উপজেলা যুবদল নেতা সুমন, রহিম, নাঈম, ইয়াছিন, মানিক, উপজেলা ছাত্রদল নেতা আরমান আলম, মোছলেম উদ্দিন, মোঃ নাজিম, হৃদয়, আনিচ, আকিব, মনির, মানিক, সুমন, আজাদ, ইউনিয়ন ছাত্রদল সদস্য নোমান, নয়ন, আজাদ, ইমন, হাসান, করিম হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক উসমান, মোঃ সায়মন, সদস্য মহিম ও রাকিব প্রমূখ।

