Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে ওরশ মাহফিল বন্ধ করলো প্রশাসন

বোয়ালখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ওরশ মাহফিলের আয়োজন করায় তা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। পশ্চিম সারোয়াতলী মুনার মার শাহী জামে মসজিদ মাহফিল কমিটি এ ওরশ মাহফিলের আয়োজন করা হয়েছিল।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন উপস্থিত হয়ে এ আয়োজন বন্ধ করে দেন এবং আলোকসজ্জা খুলে ফেলা হয়। নিষেধাজ্ঞা অমান্য করায় আয়োজকদের ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি । এছাড়া সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে অনুরোধ জানান উপজেলা নির্বাহী অফিসার ।