নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে ঔষুধের কৃত্রিম সংকট ও উচ্চমূল্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে-এসিল্যান্ড

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে বর্তমানে ঔষুধের কৃত্রিম সংকট ও উচ্চমূল্য নিয়ে উপজেলা প্রশানের সাথে ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতির নেতৃবৃন্দ এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক এর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।

বর্তমানে ঔষধ এর উচ্চমূল্য, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ এর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়:-
১. ড্রাগ এ্যাক্ট-১৯৪০ ও ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে সকল ঔষধ এর দোকান ক্রেতাকে চিকিৎসক এর ব্যবস্থাপত্র অনুসারে ঔষধ বিক্রয় করবে এবং বিক্রির সময় অবশ্য বিক্রয় রশিদ প্রদান করবে ( কোন অবস্থায়ই সর্বোচ্চ খুচরা মূল্যের অধিক দাম নিবে না)

২. কোম্পানি থেকে পাইকারি ক্রয় মূল্য ও অনুমোদিত আমদানিকৃত ঔষধের ক্ষেত্রে অবশ্যই পাইকারি ক্রয় রশিদ দোকানে সংরক্ষণ করবে, উপজেলা প্রশাসন এর মোবাইল কোর্ট/মনিটরিং টিমকে প্রদর্শন করবে।

৩. উপজেলা সদরের গোমদন্ডী ও ফুলতল বাজারে কমপক্ষে একটি ঔষধ এর দোকান সারারাত খোলা থাকবে, কোন দিন কোন দোকান খোলা থাকবে পূর্বেই উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে পূর্বেই অবহিত রাখবে।

৪. কোন ঔষধ স্টকে থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রয় করার কোনো প্রমাম পাওয়া গেলে প্রচলিত আইন মোতাবেক জেল/জরিমানা/লাইসেন্স বাতিল হবে।

এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন,
সিদ্ধান্ত সমূহ সমিতির সকল সদস্যদের আজই অবহিত করা হয়েছে । পরবর্তীতে সিদ্ধান্ত অমান্যকারিদের বিরুদ্ধে ড্রাগ এ্যাক্ট-১৯৪০ ও ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে
নিয়মিত মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে ।