বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বোয়ালখালীতে বোয়ালখালীতে কমিউনিটি পুলিশিং ডে’১৯ পালিত হয়েছে।
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” স্লোগানে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় অতিথিবৃন্দ বলেন- বোয়ালখালীতে মাদক ব্যবসায় জড়িত ও আইন-শৃঙ্খলা অবনতি কারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুস্বরণ করতে হবে। সেক্ষেত্রে এ অনিয়মকারীরা যেই কেউ হউক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
বোয়ালখালী থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে’ ২০১৯ উদযাপন উপলক্ষে ২৬ অক্টোবর এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নেয়ামত উলাহ পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালীত্তোর থানার মাঠ প্রাঙ্গনে আয়োজিত এসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম। প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং উপজেলার সভাপতি মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, কমিউনিটি পুলিশিং বোয়ালখালী শাখার সাধারন সম্পাদক ও উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম বাবুল। বক্তব্যদেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ। ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ফারুকীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে, মোঃ সামশুল আলম চেয়ারম্যান, আবু তাহের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন পরিষদ, বোয়ালখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ মো: নজরুল ইসলাম, সাংবাদিক প্রভাস চক্রবর্ত্তী, শাহাদাত হোসেন জুনাঈদী, বোয়ালখালী ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম এয়াকুব, প্রধান শিক্ষক নজির আহম্মদ, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি সহ রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ।
বক্তব্যদেন গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পুনম বড়ুয়া, শাহরিয়া মাহফুজ।
সভা শেষে এ উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

