বোয়ালখালীতে করোনা ইস্যুতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করায় উপজেলার ৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের নুরুল্লা মুন্সীর হাট ও কেরানীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২১ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন -বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার অছিয়া খাতুন ।
মূল্যতালিকা প্রদর্শণ না করা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে কেরানীবাজারের ব্যবসায়ী সন্তোষ দে‘র ছেলে সুজন দে’কে ১০ হাজার ও আব্দুল বারীর ছেলে আব্দুর রহমানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে জন দূর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকার জন্য ইউএনও আছিয়া খাতুন সংশ্লিষ্টদের অনুরোধ জানান।








