নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে কর্মহীন ও দুরারোগ্যদের মানবিক সহয়তা দিলেন সমাজসেবা দপ্তর

বোয়ালখালী প্রতিনিধিঃ  বোয়ালখালীতে সমাজসেবা দপ্তরের উদ্যোগে কর্মহীন জেলে,নাপিত, ধোপা, কামার ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) সমাজসেবা কার্যালয়ে এ সহয়তা প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন। বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমেরর ধারাবাহিকতায় উপজেলা সমাজসেবা কার্যালয়, বোয়ালখালী, চট্টগ্রাম সমাজসেবা অধিদফতরের ” পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম ” খাত হতে প্রাপ্ত বরাদ্দ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী জেলে, নাপিত,ধোপা ও কামারের মধ্যে বিতরণ করেন।

২০ জন জেলে, ১০ জন নাপিত, ৭ জন ধোপা ও ৩ জন কামার মোট ৪০ জনের মাঝে জনপ্রতি ১০০০/-(একহাজার) টাকা করে এককালীন অর্থ এছাড়াও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ৭ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০০০০/-(পঞ্চাশ হাজার) টাকা করে মোট ৩৫০০০০/-(তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বিতরন করা হয়।

উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন,করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবজনিত কারণে সমাজের পিছিয়ে পড়া কর্মহীন ও বেকার জনগোষ্ঠীকে মানবিক সহায়তা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সকলকে সরকারি নির্দেশনা মেনে চলারও অনুরোধ করেন।