নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে কাঙ্খিত উন্নয়ন হয়নি নেতৃত্বের অভাবে-মোছলেম উদ্দিন

এলাকার উন্নয়নের জন্য, এলাকার সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য এবং চট্টগ্রামের দুঃখ কালুরঘাটে নতুন সেতু দ্রুত বাস্তবায়নের জন্য এই উপ-নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন হলেও এই নির্বাচনের জয়-পরাজয়ে জাতীয়ভাবে কোন পরিবর্তন হবেনা বা সরকার পরিবর্তন হবে না। রাজনৈতিক বিবেচনা করে এলাকার উন্নয়নকে বাধাগ্রস্থ না করে, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি যদি নির্বাচিত হই এলাকার সকল দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আমার কাছ থেকে সহযোগিতা পাবে এবং আমার দরজা সব সময় খোলা থাকবে।

তিনি চট্টগ্রাম-৮ আসনের জনগণের ভাগ্য উন্নয়নে তাই আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান ১০ জানুয়ারি (শুক্রবার) বিকালে শাকপুরা ও চরখিজিপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন।

শাকপুরা ইউনিয়ন আ,লীগের সভাপতি ও চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, এর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক আবদুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ১৩ জানুয়ারি উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকল দলের সমর্থকদের প্রতি আহবান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, নুরুল আমিন চৌধুরী, চেয়ারম্যান মোকারম,আলহাজ্ব জাকের হোসেন,আলহাজ্ব জাহেদুল হক,নুরুল আলম,অনুম দাশ,বাদল চন্দ্র দাশ,সাইফুল ইসলাম,জরাদ্দন চৌধুরী রঘু,হাজী জানে আলম,ইলিয়াছ মিয়া,হাজী ইউনুচ,এড,হাজী নুর হোসেন,মীর নওশাদ, অধ্যাপক আবু নঈম মোঃ ইব্রাহীম,সিরাজুল ইসলাম কাঞ্চন,গিয়াস উদ্দিন সোহেল,মোঃ ইয়াছিন,অধ্যাপক মুহসীন, মনছুর আলম বাবলা,বশির মেম্বার,নাছের উদ্দিন, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের আ,লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।