নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন আলমগীর

সড়কে কুড়িয়ে পাওয়া প্রায় অর্ধ লক্ষ টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন বোয়ালখালীর মোহাস্মদ আলমগীর।

সোমবার(৩ ফেব্রুয়ারি) বিকেলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ইউ এন ও কার্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই টাকা মালিককে ফেরত দেন তিনি।

এ সময় মোহাম্মদ আলমগীর বলেন-গত ১৩ জানুুুুয়ারী রাতে বোয়ালখালী হতে নগরীর বাসায় ফিরছিলাম কানুুনগোপাড়া সড়কের গোমদন্ডী খায়ের মঞ্জিল সড়কের উপর একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখে তা কুড়িয়ে নিয়ে একপাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকি, দেখি কেউ টাকার খোঁজে আসে কিনা।  কাউকে না পেয়ে বাসায় ফিরে ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ছড়িয়ে দেই। অনেকেই যোগাযোগ করতে থাকে কিন্তু কারো সাথে হিসেব মিলাতে না পেরে অপেক্ষা করতে থাকি।

অবশেষে প্রায় ২০ দিন পর বোয়ালখালী পৌর সভার গিয়াস উদ্দিন কন্ট্রাক্টরের দাবীর সাথে টাকার হিসেব মিলে যাওয়ায় বোয়ালখালী ইউ এন ও’র মাধ্যমে তার টাকাগুলো তাকে ফেরত দেয়া হয়।

টাকা ফেরত পেয়ে উচ্ছ্বাসিত গিয়াস উদ্দিন এ সময় বলেন- টাকাগুলো ছিল শ্রমিকদের মজুরির টাকা, পকেট থেকে কখন যে রাস্তায় পড়ে গিয়েছিল তা বুঝতে পারিনি। টাকা হারিয়ে এ কয়দিন খুব কষ্টে ছিলাম। কখনো ভাবিনি হারানো এ টাকা আবার ফেরত পাব।

ইউ এন ও আছিয়া খাতুন বলেন-যথাযথ প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের হাতে টাকাগুলো তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। দুনিয়াতে এখনো যে অনেক ভালো মানুষ আছেন তার প্রকৃষ্ট উদাহরণ আলমগীর সাহেবরা। যাদের কাছ খেকে অন্যান্যরা ও সততার শিক্ষা নিতে পারেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর মাস্টার, বর্তমান সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি অধির বড়ুয়া, মোঃ ফারুক ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া ও জসিম উদ্দিন প্রমূখ।