চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বোয়ালখালীতে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া ইভিএমে ভোটগ্রহণ চলছে।
সকালে তীব্র শীত আর আর কুয়াশার মধ্যে কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম তবে নারী ভোটারের উপস্থিতি বেশি।
সোমবার সকাল ৯টা থেকে উপজেলার ৬৯ টি কেন্দ্রে একযোগে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ ৯টায় শুরু হয়ে চলে ৫টা পর্যন্ত।
এ উপ নির্বাচনে ৬জন প্রার্থী অংশগ্রহন করেন। আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদের (নৌকা) এবং বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের (ধানের শীষ), বিএনএফের এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ (চেয়ার), ন্যাপের বাপন দাশগুপ্ত (কুঁড়েঘর) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (আপেল)।
প্রার্থী ছয় জন হলেও বরাবরের মত আওয়ামী ও বিএনপি প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮জন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করার সুযোগ পান তাদের জনপ্রতিনিধিকে।
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা রক্ষায় ৩প্লাটুন বিজিবি, ৩প্লাটুন র্যাব, ১হাজার ১৭৫জন পুলিশ সদস্য ও ৬৯০ জন আনসার সদস্য মাঠে নিয়োজিত আছেন। এছাড়া ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন ।
নির্বাচনী পরিবেশ ভালো ছিল বলেন জানিয়েছেন নির্বাচন কমিশন।
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ১৭০ কেন্দ্রই দখল করে নৌকার সমর্থকদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান। একই সঙ্গে নির্বাচনের অনিয়ম রোধ করতে ভোট গ্রহণ স্থগিত রাখার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে ক্ষমতাশীল দলের প্রার্থী মোছলেম উদ্দিন ববলেন,সকলের অংশগ্রহনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, বিএনপির নির্বাচনের প্রস্ততি নাই বলে এত বাহানা খুঁজছে, মানুষ নৌকার পক্ষে ভোট দিয়েছে। আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপির ভরাডুবির আশঙ্কা করেই তারা এখন অনেক কথাই বলছে। এ জন্যই তারা বিভিন্ন অভিযোগ করছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৮ আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলার কধুরখীল, পশ্চিম গোমদণ্ডী, পূর্ব গোমদণ্ডী, শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরণদ্বীপ, আমুচিয়া ও আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। বোয়ালখালী উপজেলায় রয়েছে ১ লাখ ৬৪ হাজার জন ভোটার। নগরের ৫টি ওয়ার্ডে ভোটার রয়েছে তিন লাখ ১০ হাজার ৩৫৪ ভোট। ভোটকেন্দ্র রয়েছে ১৭০টি। ভোটকক্ষ রয়েছে এক হাজার ১৯৬টি। এরমধ্যে বোয়ালখালী অংশে রয়েছে ৬৯টি ভোটকেন্দ্র ও ৪১৬টি ভোটকক্ষ। নগরীর অংশে রয়েছে ১০১টি ভোটকেন্দ্র ও ৭৮০টি ভোটকক্ষ।
গতবছর ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদলের মৃত্যু হলে নির্বাচন কমিশন উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে।








