Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে খাল দখল করে গাইড ওয়াল নির্মাণ

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার প্রধান সড়ক হাওলা (কানুনগোপাড়া) ডিসি সড়ক সম্প্রসারণ কাজে অলি বেকারী হতে জোটপুকুর পাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ গাইড ওয়াল নির্মাণ করে পাশ্ববর্তী ছন্দারিয়া খালের বেশিরভাগ অংশ দখলের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারী)সকালে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সরেজমিনে পরিদর্শন করেন সহকারি কমিশনার ভূমি মোজাম্মেল হক চৌধুরী।

২৭ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারন ও উন্নয়ন কাজের গাইড ওয়াল নির্মাণে খাল দখলে প্রায় ৪০ ফুট প্রশস্থ এ খালটিতে গাইড ওয়াল নির্মাণ করতে গিয়ে দখল করা হয়েছে অর্ধেকের ও বেশি অংশ। এভাবে হলে আগামী বর্ষা মৌসুম থেকে আকুবদন্ডী, পোপাদিয়া, আমুচিয়া কানুনগো পাড়া, সারোয়াতলী সহ জলাবদ্ধতা সৃষ্টি হবে ব্যাপক এলাকায়।

কারণ এসব এলাকার পানি নিস্কাশনের অন্যতম মাধ্যম হচ্ছে এ খালটি । এতে করে এলাকায় জলাবদ্ধতা সহ চাষাবাদে বিরুপ প্রভাব পড়ার আশঙ্খা এলাকাবাসীদের।

স্থানীয় আকুবদন্ডী এলাকার মোবারক হোসেন নামের এক কৃষক বলেন, আমরা গরীব লোক চাষাবাদই আমাদের একমাত্র অবলম্বন। এভাবে যদি খালটি দখল হয়ে যায় তাহলে আমরা চাষাবাদ করবো কেমন করে, পানি পাবো কই। চাষাবাদ না হলে না খেয়েই মরতে হবে আমার মত এখানকার অনেক’কেই।

এবিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন স্যারের নির্দেশে ও স্থানীয় এক সংবাদ কর্মীর মাধ্যমে আমরা খবর পেয়ে তৎক্ষনিক ছন্দরিয়া খাল সরেজমিনে পরিদর্শন করি, ছন্দরিয়া খাল ৪০ফুট ছিলো, প্রায় ২০ ফুট দখল করে রিটার্নিং ওয়াল নির্মাণ করে ফেলে সড়ক ও জনপথ বিভাগ। তদন্ত করে প্রতিবেদনটি নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে।