নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে গ্রাম পুলিশকে উপহার দিলেন- থানা পুলিশ

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে ব্যতিক্রমী উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রামপুলিশদের ঈদ উপহার প্রদান করলেন বোয়ালখালী থানা পুলিশ। বুধবার (২০ মে)উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশদের মাঝে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের মাঠে সকাল ১১ টার উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, সাব ইন্সপেক্টর তাজ উদ্দিন, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া প্রমুখ। এসময় অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, করোনা পরিস্থিতি দিন দিন ব্যপক আকার ধারণ করছে বাংলাদেশে। এই পরিস্থিতি মোকাবেলায় সচেতনতায় একমাত্র বাঁচার উপায়। আপনারা পুলিশের একটি অংশ। তাই আমাদের এসপি এস.এম রশিদুল হক স্যারের নির্দেশক্রমে এই সামান্য উপহারটুকু আপনাদের দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সাথে সাথে একটা কথা না বললেই নয় যে, এসপি স্যারের নির্দেশ মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা। সেই সাথে আপনারা গ্রামপুলিশদের থেকে বেশি জানার কথা এলাকায় কে সন্ত্রাসী, কে ডাকাত বা চোর। এদের চিহ্নিত করে আমাদের তথ্য দেন। আমি ওসি সর্বদা আপনাদের সহযোগীতা করতে সার্বক্ষণিক প্রস্তুত। নিজে সচেতন হোন পরিবারকে সচেতন করে করোনা ভাইরাস থেকে নিজে এবং পরিবারকে রক্ষা করুন।