বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে করোনা পরিস্থিতিতে চরনদ্বীপ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নিম্নআয়ের ৫শত নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের ৫শত টাকা করে ৫শত জনের হাতে নগদ অর্থ তুলে দেন ইউপি চেয়ারম্যান মোঃ শামশুল আলম, এসময় উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার আবদুল মোমেন, ইউপি সচিব কামরুল হাসান তালুকদার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বেলী আকতার চৌধুরী, ইউপি সদস্য জাহানারা সিদ্দিকী, মমতাজ, মোঃ এসকান্দর,কৃষক লীগের সভাপতি আকবর আলী চৌধুরী, ফারুক, নেজাম,লোকমান,হাসান মুরাদ, হোসাইন সহ সংশ্লিষ্ট গ্রাম পুলিশ। এ সময় চরনদ্বীপ ইউপি চেয়ারম্যান মোঃ শামশুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন বাংলাদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না।
করোনা মহামারির শুরু থেকেই সরকার সব শ্রেণি- পেশার মানুষকে সহযোগিতা করে আসছে। এবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন পেশার সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। তারই আলোকে চরনদ্বীপ ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা ও ত্রাণ বিতরণ করা অব্যাহত রয়েছে।








