Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে চোলাই মদসহ আটক ১

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে ১২০ লিটার চোলাই মদ সহ মোহাম্মদ ইউনুছ (২৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) রাতে কালুরঘাট ফুলতল সড়কের আদর কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোহাম্মদ ইউনুছ বোয়ালখালী পৌরসভা পশ্চিম কধুরখীল ২ ওয়ার্ডের নাগের চাদের বাড়ীর মোহাম্মদ ইদ্রিছের ছেলে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম জানান, আটককৃত আসামীকে মাদক দ্রব্য আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(গ)/৪১ অনুযায়ী মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।