Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে চোলাই মদসহ আটক ৩

নগরীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নারী চিকিৎসক আটক

সিপ্লাস প্রতিবেদক: বোয়ালখালী উপজেলার আমুচিয়া ২ নম্বর ওয়ার্ডের রামঠাকুর সেবা আশ্রম এলাকা থেকে ৪২০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়।

আটককৃৃতরা হলেন, মধ্যম কড়লডেঙ্গার আহমদ নবীর ছেলে মোহাম্মদ হোসেন (৩৫), পূর্ব গোমদন্ডী পরিমল মাস্টারের বাড়ির রামপদ ধরের ছেলে সজিব ধর (২৭) ও সন্তোস কান্তি ধরের ছেলে তন্ময় কান্তি ধর (২৬)।

বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।’