বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে পৃথক দুটি অভিযানে ৩শ’ লিটার চোলাই মদ ও ২শ’ পিস ইয়াবাসহ ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) অভিযান চালিয়ে পশ্চিম গোমদণ্ডী ও আহলা করলডেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি আবদুল করিম।
আটককৃতরা হলেন, পশ্চিম গোমদণ্ডীর হাফেজ আহাম্মদের ছেলে মো. মামুনুর রশিদ প্রকাশ মামুন (৩৭) এবং পূর্ব গোমদণ্ডীর রোহাই পাড়ার মৃত সিদ্দিক আহাম্মদের ছেলে মো. শাহাদাত হোসেন মুন্না প্রকাশ মনু (২৭), করলডেঙ্গা ইউনিয়নের চম্পা তালুকদার পাড়ার সামশুল আলমের ছেলে আলী আজগর (৩৮) ও একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. জলিল (৩৫) এবং মধ্যম করলডেঙ্গার লোকমান চৌকিদারের বাড়ির মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. আবুল বাশার (৩৬)।
বোয়ালখালী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, পুলিশের পৃথক অভিযানে মাদকসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের হেফাযতে থাকা ২শ’ পিচ ইয়াবা ও ৩শ’ লিটার চোলাই মদ উদ্ধারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

