বোয়ালখালী প্রতিনিধিঃ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু,র মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) উপজেলার পোপাদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ শোক সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী এরফানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জয় দের পরিচালনায় প্রধান অতিথির ছিলেন, সাবেক ছাত্রনেতা, পোপাদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মেহেদী হাসান সুজন।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আজম, মোহাম্মদ জমির, মোহাম্মদ সিরাজুল হক, ফকরুল ইসলাম আপেল, উপজেলা যুবদলনেতা মোহাম্মদ মোরশেদ, আবদুস সালাম ছোটন, মোহাম্মদ কাদের, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুল ইসলাম ডালিম, মোহাম্মদ রাহাত, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান বাবলু,সাবেক সদস্য সচিব মোহামমদ ফোরকান, সাংগঠনিক সম্পাদক জুয়েল, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ শফিক, যুগ্ন সম্মাদক নাজমুস সাকিব, আল আমিন রাজুু, মোহাম্মদ অপু, এরশাদ, মোহাম্মদ রাজু, মোহাম্মদ মিন্ঠু, এরফান, উপজেলা ছাত্রদল নেতা হেলালউদ্দীন জুয়েল, মোহাম্মদ শফিউল করিম, আর কে রানা, রবিউল ইসলাম রাসেল, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ জিসান, এসআই রনি, ইমরান, ইরফান, জিবন শরীফ, মোহাম্মদ শাহিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান সুজন বলেন, ‘শফিউল বারী বাবু ছিলেন একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। দলের সব সংকটকালে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন। এই অসময়ে চলে যাওয়া আমাদের জন্য বড় কষ্টের। বাবুর মৃত্যুতে দল একজন সাহসী নেতাকে হারালো। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হবে, তা সহজে পূরণ হবার নয়। দলের প্রতি তার অবদান বিএনপি আজীবন স্মরণে রাখবে।’
সভা শেষে শফিউল বারী বাবু,র আত্বার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।








