বোয়ালখালী প্রতিনিধি: “মুজিব বর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান” এই শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বোয়ালখালী উপজেলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুস ছাত্তারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
রবিবার (১২ জুলাই) বিকেলে সারোয়াতলী ছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সারোয়াতলী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুব্রত দেব দেবু, ছাত্রলীগ নেতা মোঃ রাজ্জাক,আশীষ,শহিদুল ইসলাম শাকিল,মো: সাকিব, জোবায়ের হিরু, আরমান, মো: মামুন, আরফান, জয় প্রমূখ। ছাত্রলীগ নেতা এম. আবদুস সাত্তার বলেন, ফলদ, বনজ ও ঔষুধি বৃক্ষ রোপনে অগ্রণী ভূমিকা নিতে হবে। বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ ও মানুষের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। তাই আমাদের উচিৎ বেশী করে বৃক্ষ রোপন করা। বৃক্ষ পরিবেশ ও মানুষের জন্য অত্যন্ত উপকারী।

