বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে পশ্চিম কধুরখীলে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত হয়েছে ৩ জন।
এ ঘটনায় রোকেয়া বেগম বাদি হয়ে গত ২৫ নভেম্বর মোঃ মিজান(৩০),মোঃ নাজের (৫০), মোস্তাফির(২৫), মোঃ মাহফুজ(২২) এবং শামীমা আকতার (৩৫) নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালখালী পশ্চিম কধুরখীল পৌরসভার ২নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জমির বিরোধ চলতেছে। পৈত্রিক সম্পত্তি জবর দখল করে সীমানা দেয়াল দিলে বাদি রোকেয়া বেগম বাধা দেয় এসময় বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করলে স্বামী মোঃ ফারুক ও দেবর মোঃ খোরশেদ ছুটে আসলে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে উভয়কে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে মারধর করে রক্তাক্ত ও জখম করা হয়। শোর চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে আসে এবং গুরুতর আহত মোঃ ফারুকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরন করেন।
তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক মোঃ ছালামত উল্লাহ বলেন, এ ঘটনায় মামলার আসামী মিজানকে আটক করা হয়েছে, অন্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।








